© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
international-desk
০৬:৫৬ পিএম | ১৭ ডিসেম্বর, ২০২০

করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, করোনার উপসর্গ দেখা দেয়ায় ম্যাক্রোঁ নমুনা পরীক্ষা করিয়েছেন। এতে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি এখন প্রেসিডেন্ট দপ্তর এলিসি প্যালেসে আইসোলেশনে রয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট দপ্তরের সূত্রে বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে করোনা সংক্রমণরোধে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ফ্রান্স। কারফিউ জারির পরই করোনায় আক্রান্ত হয়েছেন দেশটির ইমান্যুয়েল ম্যাক্রোঁ। তবে কার সংস্পর্শে ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত হয়েছেন, তা জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি তিনি যাদের সঙ্গে সাক্ষাত করেছেন তাদের কারও মাধ্যমেই ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত হয়েছেন। যারা সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।

এদিকে করোনা আক্রান্ত হওয়ায় লেবানন সফর স্থগিত করেছেন ইমান্যুয়েল ম্যাক্রোঁ। আসন্ন ২২ ডিসেম্বর ম্যাক্রোঁর লেবানন সফরের কথা ছিল।

বিবিসি জানিয়েছে, বুধবার (১৬ ডিসেম্বর) পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তার সঙ্গে দাপ্তরিক মধ্যাহ্নভোজে অংশ নেন ম্যাক্রোঁ। এছাড়া সম্প্রতি মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন