© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে করোনা বিপর্যয় : প্রতি ৩০ মিনিটে মারা যাচ্ছে একজন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে করোনা বিপর্যয় : প্রতি ৩০ মিনিটে মারা যাচ্ছে একজন

ছবি- সংগৃহিত

international-desk
০৬:২৭ পিএম | ১৮ ডিসেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রে প্রতি ৩০ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন একজন। হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ। এ অঞ্চলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে আতঙ্কের বিষয় এই যে, ক্যালিফোর্নিয়ায় কোনো আইসিইউ বেড আর খালি নেই।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) একদিনে দেশটিতে মারা গেছেন প্রায় ৩ হাজারের বেশি মানুষ। নতুন করে আক্রান্ত হয়েছেন আড়াই লাখ।

জনস হপকিন্স ইউনিভার্সিটির দেয়া আপডেট তথ্যে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ায় কোভিড-১৯ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। প্রতি আধা ঘন্টায় করোনায় প্রাণ হারাচ্ছেন একজন। এ অঙ্গরাজ্যটিতে বৃহস্পতিবার একদিনেই মারা গেছেন তিন শতাধিক মানুষ।

এরমধ্যে লস অ্যাঞ্জেলেসেই মারা গেছেন শতাধিক। নতুন করে এ অঞ্চলে আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে আর কোনো আইসিইউ বেড খালি নেই। চিকিৎসা সেবা চালিয়ে যেতে রীতিমত হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এভাবে চলতে থাকলে ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন