চীন-ভিয়েতনামের ১৫ নাবিকসহ কার্গো জাহাজ নিখোঁজ
০৭:৩৭ পিএম | ১৮ ডিসেম্বর, ২০২০
চীন এবং ভিয়েতনামের ১৫ নাবিকসহ পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ সমুদ্রে নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে জাহাজটি ডুবে গেছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম এমন খবর দিয়েছে।
ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভিয়েতনামের বিন থুয়ান-এ চীনের ১১ এবং ভিয়েতনামের ৪ নাবিক নিয়ে ‘জিন হং’ নামের জাহাজটি সাগরে ডুবে যায়।
বিশাল কার্গো জাহাজটি মালয়েশিয়া থেকে ‘কাদামাটি’ নিয়ে হংকং-এর দিকে যাত্রা করছিল। মাঝপথে সাগর উত্তাল হয়ে উঠলে কার্গো জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। জাহাজে প্রায় ৭ হাজার ৮শ টন কাদামাটি ছিল। জাহাজটির অবস্থান শনাক্ত করতে এরই মধ্যে ভিয়েতনাম সরকার অনুসন্ধান টিম পাঠিয়েছে।
টাইমস/এসএন