© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে ক্বিরাত প্রতিযোগিতায় বোমা হামলা, ১৫ শিশু নিহত

শেয়ার করুন:
আফগানিস্তানে ক্বিরাত প্রতিযোগিতায় বোমা হামলা, ১৫ শিশু নিহত
international-desk
০৩:২৭ পিএম | ১৯ ডিসেম্বর, ২০২০

আফগানিস্তানে ক্বিরাত প্রতিযোগিতায় চালানো বোমা হামলায় ১৫ শিশু নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় আফগান প্রশাসনের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কুরআন তিলাওয়াত (ক্বিরাত) প্রতিযোগিতা চলাকালে বিস্ফোরকবাহী মোটরসাইকেল নিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ১৫ শিশু প্রাণ হারায়। এঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

গিলান শহরের স্থানীয়রা বিবিসিকে জানিয়েছে, রিকশায় পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়। দুর্বৃত্তরা ক্বিরাত প্রতিযোগিতাকে টার্গেট করেই অনুষ্ঠানস্থলের পাশেই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

বিবিসির খবরে আরও বলা হয়েছে, শিশুরা পরিত্যক্ত একটি বোমা সদৃশ বস্তু কুড়িয়ে এক বিক্রেতার কাছে নিয়ে যাচ্ছিল। এসময় বোমাটি বিস্ফোরিত হয়।

এঘটনায় তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন, গিলান শহরে অপরিশোধিত বোমার বিস্ফোরণে ১৫ শিশু প্রাণ হারিয়েছে। শিশুরা বোমাটি একজন বিক্রেতার কাছে নিয়ে যাচ্ছিল।

বিস্ফোরণে শিশুদের প্রাণ যাওয়ার ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে দাবি করে গজনী প্রদেশের গভর্নর ওয়াহেদ জুমাযাহা বলেছেন, হামলায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। চারদিকে তল্লাশি শুরু হয়েছে। এঘটনায় শোক জানানোর ভাষা নেই।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন