তুরস্কে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু
তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনা ইউনিটে ভর্তি অন্তত ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। অক্সিজেন মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
গাজিয়ানতেপ প্রদেশের সানকো ইউনিভার্সিটি হাসপাতালের করোনা ইনটেনসিভ কেয়ার ইউনিটের সূত্রে আনাদোলু এজেন্সির এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, রোগীদের থেরাপি দেয়ার কাজে ব্যবহৃত অক্সিজেন মেশিন বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাস্থলেই ৭ জনের প্রাণহানী ঘটে। পরে আহতদের অন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও এক রোগীর মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টাইমস/এসএন