© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিকটকে অ্যাকাউন্ট খুললেন আরব আমিরাতের শাসক

শেয়ার করুন:
টিকটকে অ্যাকাউন্ট খুললেন আরব আমিরাতের শাসক
international-desk
০৪:৫৮ পিএম | ২১ ডিসেম্বর, ২০২০

টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, জনগণ যেখানে, আমরাও সেখানে থাকতে চাই। আরবের ইতিবাচক কনটেন্ট তৈরি করে এখানে শেয়ার করতে চাই। তরুণদের কথা শুনব, আমাদের গল্পও তাদের বলব। এরইমধ্যে নতুন অ্যাকাউন্ট খুলে একটি অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করেছেন দুবাইয়ের শাসক। যেখানে লাইক ৯০ হাজার ছড়িয়ে গেছে।

টিকটিক হলো মাইক্রো ব্লগিং অ্যাপ। যেখানে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি। ১৫৫ দেশে ৪০টি ভাষায় চলে এটি। প্রতিদিন ১০০ কোটি ভিডিও দেখা হয়। টিকটক ছাড়াও ইনস্টাগ্রাম ও টুইটারে উল্লেখযোগ্য অনুসারী রয়েছে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের। ইনস্টাগ্রামে তার অনুসারী ৫৪ লাখ, টুইটারে এক কোটির বেশি।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন