© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি

শেয়ার করুন:
সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি

ছবি- সংগৃহিত

international-desk
০৬:১৩ পিএম | ২১ ডিসেম্বর, ২০২০

সবধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) ও সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা। ২১ ডিসেম্বর মধ্যরাত থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবে সবধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই বন্ধের সময়সীমা প্রয়োজন অনুযায়ী বাড়ানো হতে পারে।

তবে কার্গো বিমান চলাচল ও উঠানামায় সৌদি সরকারের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে বা বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনেরও সুযোগ রাখা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন