© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রান্সে মুসলিমদের জন্য উইঘুরের মত কারাগার চায় উগ্র ডানপন্থীরা

শেয়ার করুন:
ফ্রান্সে মুসলিমদের জন্য উইঘুরের মত কারাগার চায় উগ্র ডানপন্থীরা

ছবি- সংগৃহিত

international-desk
০৭:২৭ পিএম | ২১ ডিসেম্বর, ২০২০

ফরাসি পার্লামেন্টে কট্টর খৃষ্টান ডানপন্থীরা মুসলিমদের জন্য চীনের উইঘুরদের মতো 'বন্দিশিবির' করার প্রস্তাব দিয়েছেন। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ওই প্রস্তাব উত্থাপন করা হয়।

একাধিক তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধে জড়িতদের নয়, বরং তথাকথিত কট্টরপন্থী মুসলিমদের ধরে এনে ‘নির্দ্রিষ্ট বন্দিশিবির’-এ আটক রাখার দাবি করেছে কট্টর খৃষ্টান ডানপন্থীরা।

ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলিতে সাবেক কট্টর ডানপন্থী ন্যাশনাল র‌্যালির জোটভুক্ত গিলুমে পেলটিয়ার দলের এমপি মেরিয়ে লে পেন সম্প্রতি ওই প্রস্তাব আনেন। এমপি মেরিয়ে লে পেন সম্প্রতি লিবারেল কনজারভেটিভ পার্টিতে যোগ দিয়েছেন।

এদিকে এমপি লে পেন এর এই প্রস্তাবের ঘোর বিরোধীতা করেছেন ফরাসি মানবাধিকারকর্মীরা। এমনকি ওই এমপিকে বর্ণবাদী বলেও আখ্যায়িত করেছেন মানবাধিকার সংস্থাগুলো।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ফ্রান্সের মুসলিম কমিউনিটিগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলছেন, ইসলাম কোনো অবস্থাতেই উগ্রপন্থাকে প্রশ্রয় দেয়না। ইসলামে চরমপন্থার সুযোগ নেই। অন্যায় ভাবে মুসলমানদের ওপর অগ্রহণযোগ্য দোষ চাপিয়ে দেয়া হচ্ছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন