বান্ধবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পিকে হালদার
ফাইল ছবি
তিন হাজার ৬শ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পলাতক আলোচিত প্রশান্ত কুমার হালদার তার গার্লফ্রেন্ডদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন বান্ধবী এখন বাংলাদেশে অবস্থান করছেন। তার বান্ধবীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর এরই মধ্যে গোয়েন্দা সংস্থা ও দুদকের অনুসন্ধানী দলের হাতে পৌছেছে।।
তিন হাজার ৬শ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পলাতক আলোচিত প্রশান্ত কুমার হালদার তার গার্লফ্রেন্ডদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন বান্ধবী এখন বাংলাদেশে অবস্থান করছেন। তার বান্ধবীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর এরই মধ্যে গোয়েন্দা সংস্থা ও দুদকের অনুসন্ধানী দলের হাতে পৌছেছে।
আগামী ৩০ ডিসেম্বর পিকে হালদারের এসব বান্ধবীদের তথ্য হাইকোর্টে শুনানির সময় উপস্থাপন করা হবে বলে জানিয়েছে দুদকের এক আইনজীবী।
দুদকের একটি সূত্র জানায়, পিকে হালদারের অর্থ-পাচারের অনুসন্ধানে তার একাধিক বান্ধবীর খোঁজ মিলেছে। বান্ধবীদের অন্তত ৭০ থেকে ৮০টি একাউন্টে কোটি কোটি টাকা লেনদেন করেছেন পিকে হালদার।
সূত্রটি আরও জানায়, পিকে হালদার বর্তমানে সিঙ্গাপুর অথবা দুবাইয়ে ভাগাভাগি করে থাকছেন। একক ভাবে কোনো দেশেই তিনি অবস্থান করছেন না। তার ঠিকানা বা অবস্থান যেন কেউ না পায়, সেজন্য তিনি নানা কৌশল অবলম্বন করছেন।
টাইমস/এসএন