© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেতা আবদুল কাদের আইসিইউতে, অবস্থা শঙ্কটাপন্ন

শেয়ার করুন:
অভিনেতা আবদুল কাদের আইসিইউতে, অবস্থা শঙ্কটাপন্ন

ফাইল ছবি

own-reporter
০৮:৩২ পিএম | ২৫ ডিসেম্বর, ২০২০

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। তার অবস্থা শঙ্কটাপন্ন। তিনি এখন মাঝে মাঝে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।

অভিনেতা আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ১টার দিকে আবদুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হয়। এসময় তাকে তাৎক্ষনিক হাসপাতালের আইসিউ ইউনিটে নেয়া হয়।

গত রোববার (২০ ডিসেম্বর) চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফেরার পর ক্যান্সার আক্রান্ত আবদুল কাদের এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। তবে তাঁর শরীরে ক্যান্সার ছাড়া করোনার কোনো উপসর্গ নেই।

এর আগে ক্যান্সারের চিকিৎসা নিতে ভারতের চেন্নাইয়ে যান গুণী এই অভিনেতা। সেখানে চিকিৎসায় ভালো ফল না পেয়ে দেশে ফিরে আসেন আবদুল কাদের। বর্তমানে ক্যান্সারের চতুর্থ পর্যায়ে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে আলোচিত ‘বাকের ভাই’-এর সহযোগী ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা অর্জন করেন আবদুল কাদের।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন