© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনার ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ (ভিডিও)

শেয়ার করুন:
করোনার ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ (ভিডিও)
international-desk
০৩:৩০ পিএম | ২৬ ডিসেম্বর, ২০২০

করোনা ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার (২৫ ডিসেম্বর) তিনি ভ্যাকসিন নিয়েছেন। ভ্যাকসিন নেয়ার পর তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে সৌদি সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডা. তাওফিক আল রাবিয়াহ।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস রোধে কোন প্রতিষ্ঠানের ভ্যাকসিন নিয়েছেন যুবরাজ তা নিশ্চিত হওয়া যায়নি। তবে চলতি সপ্তাহের শুরুর দিকে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন সৌদি আরবে ঢুকুছে। ধারণা করা হচ্ছে, যুবরাজ মুহাম্মদ (এমবিএস) ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করেছেন।

সৌদি সরকারের বরাতে আরব নিউজ বলছে, সাধারণ জনগনের মাঝে ভ্যাকসিন নেয়ার ব্যাপারে সাড়া জাগাতে যুবরাজ ভ্যাকসিন নিয়েছেন এবং সেই মুহুর্তটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এতে করে সৌদি নাগরিকদের মাঝে করোনার ভ্যাকসিন নেয়ার ব্যাপারে উৎসাহ বৃদ্ধি পাবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৬১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারের বেশি মানুষ। তবে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেখুন ভিডিও- 

 

টাইমস/এসএন

মন্তব্য করুন