© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ত্রাসী হামলায় পাকিস্তানে ৭ সেনা নিহত

শেয়ার করুন:
সন্ত্রাসী হামলায় পাকিস্তানে ৭ সেনা নিহত
international-desk
০৫:৪৭ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২০

অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে পাকিস্তানের ৭ সেনা নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

নিহত ৭ সেনা সদস্য হলেন- নায়েব সুবতার গুলজার, সিপাই ফয়সাল, সিপাই আবদুল ওয়াকিল, সিপাই শের জামান, সিপাই জামাল, আবুদর রউফ, গাজী খান ও ফারুক মোহাম্মদ।

এঘটনায় এক টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিহত সদস্যদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

টুইটবার্তায় ইমরান খান আরও বলেন, এই দেশটি সাহসী সৈনিকদের আত্মত্যাগের ওপর দাড়িয়ে আছে। পাক সেনারা বারবার ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের আক্রমণের শিকার হচ্ছে। তারপরও পাক সেনারা দেশ রক্ষায় আপোষহীন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন