© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতিতে না আসার সিদ্ধান্ত রজনীকান্তের

শেয়ার করুন:
রাজনীতিতে না আসার সিদ্ধান্ত রজনীকান্তের
international-desk
০৪:৪৩ পিএম | ২৯ ডিসেম্বর, ২০২০

কিছু দিন আগেই রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছিলেন সুপারস্টার রজনীকান্ত। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণাও দিয়েছিলেন তিনি। কিন্তু এবার রাজনীতি না করার ঘোষণা দিলেন এই অভিনেতা।

দু'দিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রজনীকান্ত৷ ডাক্তারদের পরামর্শে রয়েছেন বিশ্রামে ৷ অসুস্থতার কথা চিন্তা করেই রাজনীতিতে আসছেন না এ অভিনেতা। তিনি বলেছেন, ‘ঈশ্বর হুঁশিয়ার করেছেন, তাই রাজনীতিতে আসছি না।’

কিছুদিন আগে কিডনি ট্রান্সপ্লান্ট হয় অভিনেতার। গত ২৫ ডিসেম্বর উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে রোববার (২৭ ডিসেম্বর) বাড়ি ফিরেছেন তিনি। তবে এ অভিনেতাকে আরও সাতদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

রজনীকান্ত মঙ্গলবার টুইট করেই এই সিদ্ধান্ত জানিয়েছেন ৷ তিনি বলেন, তাঁর রাজনীতিতে আসা হয়তো ঠিক হবে না৷ তিনি চান না তার ওপর ভরসা করে দলের কর্মীরা ‘বলির পাঠা’হোক। তাই সিদ্ধান্ত বদল করেছেন প্রবীণ এ অভিনেতা।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন