© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে রণবীর-আলিয়ার বাগদান আজ!

শেয়ার করুন:
অবশেষে রণবীর-আলিয়ার বাগদান আজ!
entertainment-desk
০৭:০৫ পিএম | ৩০ ডিসেম্বর, ২০২০

বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন অনেকদিনের। তবে করোনার এই কঠিন সময়ের মাঝেই অনেকটা চুপিসারেই তারা সেরে ফেলেছন বাগদান।

ভারতীয় গণমাধ্যম বলছে, আজই (৩০ ডিসেম্বর) নাকি দুই তারকার পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাগদান সেরে ফেলবেন রণবীর-আলিয়া। এই মুহূর্তে ভাট ও কাপুর পরিবারের এই দুই তারকা রাজস্থানের রণথম্ভোরের আমন হোটেলে রয়েছেন। সেখানেই হবে আংটি বদল। তাদের সঙ্গে আছেন নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর, মহেশ ভাটসহ দুই পরিবারের সদস্যরা। এছাড়া অতিথি হিসেবে তাদের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং জুটি।

জানা গেছে, গোয়ায় নিজের কাজ সেরে দ্রুতই রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন করণ জোহর। ভারতের একাধিক গণমাধ্যমে রণবীর-আলিয়ার বাগদানের খবর প্রকাশিত হলেও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি কাপুর ও ভাট পরিবারের কেউ।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন