© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিল চীন

শেয়ার করুন:
সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিল চীন
international-desk
০৫:৩৩ পিএম | ৩১ ডিসেম্বর, ২০২০

সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছেন চীন। সিনোফার্ম চীনের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই ভ্যাকসিন চীনে গণহারে প্রয়োগ করা হবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে চীনা সরকার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাধারণ জনগণের মাঝে করোনার ভ্যাকসিন গণহারে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে চীন। চলতি শীত মৌসুমের কারণে সারাবিশ্বেই করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চীনেও নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

সিনোফার্মের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের অনুমোদন দিলেও চীন সরকার এই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে এই ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর বলে দাবি করেছে বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইন্সটিটিউট।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন