© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, আটক ১৪

শেয়ার করুন:
পাকিস্তানে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, আটক ১৪
international-desk
০৮:১৪ পিএম | ৩১ ডিসেম্বর, ২০২০

পাকিস্তানে একটি মন্দিরে হামলা ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কয়েকশত মুসলমান। বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা পেশোয়ার থেকে ১০০ কিলোমিটারের দূরের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন জানায়, এ ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতভর অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উগ্র ধর্মীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে হাতুড়ি বাটাল নিয়ে মন্দিরে হামলা করে তাদের অনুসারীরা। একই সঙ্গে মন্দিরের চারপাশ ঘিরে ধোঁয়া উড়তেও দেখা গেছে।

জেলা পুলিশ প্রধান ইরফানুল্লাহ খান বলেছেন, স্থানীয় মুসলিম ধর্মীয় নেতাদের উসকানিতে সর্বোচ্চ ১২০০ মানুষ হিন্দু মন্দিরটি ধ্বংস করার উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়েছে।

ইরফানুল্লাহ খান আরও বলেন, মন্দিরটিতে নিয়মিত পূজা অর্চনা করা হয় না। তবে এটি কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনার পর পুলিশ ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে একে জঘন্য ধরনের সন্ত্রাস বলে মন্তব্য করেছেন খাইবার পাখতুনের প্রাদেশিক তথ্যমন্ত্রী কামরা বানগাস। আর পাকিস্তান হিন্দু কাউন্সিলের নেতা রমেশ কুমার বলেছেন, তারা সুপ্রিম কোর্টের সামনে গিয়ে এ অন্যায়ের প্রতিবাদ করবেন। পাকিস্তানে প্রায় সময় হিন্দু সম্প্রদায়সহ অন্য সংখ্যালঘুরা সামাজিক ও ধর্মীয়ভাবে সংখ্যাগুরু মুসলমানদের হাতে লাঞ্ছনার শিকার হন বলেও অভিযোগ করেন তিনি।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন