© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রযোজক সমিতির সদস্য হতে স্বামীর জায়গায় শাকিবের নাম লিখলেন অপু

শেয়ার করুন:
প্রযোজক সমিতির সদস্য হতে স্বামীর জায়গায় শাকিবের নাম লিখলেন অপু
entertainment-desk
০৮:০৯ পিএম | ০১ জানুয়ারি, ২০২১

ঢাকাই সিনেমার সাবেক তারকা-দম্পতি সাকিব খান এবং অপু অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে তিন বছর আগে। অথচ সম্প্রতি প্রযোজক সমিতির সদস্যপদ পেতে আবেদনপত্রে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার স্বামীর নামের জায়গায় শাকিব খানের নাম ব্যবহার করেছেন।

এতে অপু বিশ্বাসের আবেদনপত্র যাচাই-বাছাইয়ে আটকে যায়। পরে তথ্য সংশোধন করে পুনরায় আবেদন জমা দিয়ে সদস্যপদ পেয়েছেন তিনি।

প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম গণমাধ্যমকে জানান, সাধারণত কাউকে চলচ্চিত্রের প্রযোজক হিসেবে নাম নিবন্ধন করতে হলে এক লাখ তিন হাজার টাকা ফি দিতে হয়। কিন্তু কোনো প্রযোজকের স্বামী বা স্ত্রী বা সন্তান হলে তিনি মাত্র ১১ হাজার টাকা ফি দিয়েই এই সদস্যপদ লাভ করার সুযোগ পেতে পারেন। এই সুযোগটাই অপু নিতে চেয়েছিলেন।

প্রসঙ্গত, সন্তান আব্রাম খান জয় এবং নিজের নামের সঙ্গে মিল রেখে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন অপু বিশ্বাস। ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ এর ব্যানারে ‘অভিমান’ নামে একটি ছবির নামও নিবন্ধন করেছেন।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন