© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলকান যুদ্ধে পাক-ভারতের মুসলিম : আসছে টিভি সিরিজ ‘তুর্কি লালা’

শেয়ার করুন:
বলকান যুদ্ধে পাক-ভারতের মুসলিম : আসছে টিভি সিরিজ ‘তুর্কি লালা’
entertainment-desk
০৫:৫৮ পিএম | ১০ জানুয়ারি, ২০২১

ঐতিহাসিক বলকান যুদ্ধের সময় ভারতীয় উপমহাদেশের মুসলিমদের অবদান নিয়ে টিভি সিরিজ তৈরি করতে যাচ্ছে তুরস্ক। এই সিরিজের নাম দেয়া হচ্ছে ‘তুর্কি লালা’। বাংলায় এর অর্থ মহান তুর্কি ভাই।

১৯২০ সালে ইউরোপীয় সাম্রাজ্যবাদি শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করে তুর্কি বাহিনী। বলকান পর্বতমালার পাদদেশে এই লড়াই ছড়িয়ে পড়ে। যে যুদ্ধে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমরা অংশ নেয়।

বলকান যুদ্ধের একশ বছর পেরিয়ে গেলেও তুর্কিরা ভারতীয় উপমহাদেশের মুসলিমদের অবদান ভুলে যায়নি। আর তাই, বলকান যুদ্ধে ভারতীয় উপমহাদেশের মুসলিমদের অবদানের ইতিহাস নিয়ে তুরস্ক ‘তুর্কি লালা’ টিভি সিরিজ তৈরি করতে যাচ্ছে। পাকিস্তান ও তুরস্কের যৌথ প্রযোজনায় এই সিরিজ হবে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের টেকদিন ফিল্ম-এর প্রধান কেমেল টেকদিন বলেছেন, আমরা ইতোমধ্যে তুর্কি লালা’র দৃশ্যপট লেখা শুরু করেছি। প্রথমে স্ক্রিপ্ট তৈরি করা হবে। এরপর অভিনয় শুরু হবে।

টেকদিন আরও বলেন, পাকিস্তান ও তুরস্কের অভিনেতারা এ সিরিজে অভিনয় করবেন। তবে বেশির ভাগ অভিনয় হবে তুরস্কে। তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘আর্তুগরুল’ এর প্রথম দিকের বেশ কিছু অভিনেতা ‘তুর্কি লালা’ সিরিজে অভিনয় করবেন বলেও তিনি জানিয়েছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন