© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের মহড়া স্থগিত

শেয়ার করুন:
জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের মহড়া স্থগিত
international-desk
০৪:৩৪ পিএম | ১৫ জানুয়ারি, ২০২১

নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের মহড়া স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে মহড়া আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার এ মহড়া অনুষ্ঠিত হতে পারে বলে পরিকল্পনা নেয়া হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, রোববার শপথ অনুষ্ঠানের মহড়ার পর বাইডেনের দলের ট্রেনে করে উইলমিংটন থেকে ওয়াশিংটন যাওয়ার কথা ছিল। উচ্চ নিরাপত্তাঝুঁকির কারণে সেই পরিকল্পনাও বাতিল হয়েছে।

তবে এ ব্যাপারে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আয়োজক কমিটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা করে ট্রাম্প সমর্থকরা। ওই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার পর ট্রাম্পকে দ্বিতীয়বারের মত অভিশংসিত করা হয়।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন