ফাইজারের ভ্যাকসিন নিয়ে নরওয়ের ২৩ নাগরিকের মৃত্যু
বহুল আলোচিত ফাইজার-বায়োএনটেক কোম্পানি উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার পর নরওয়ের ২৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন ২১ জন নারী এবং আট জন পুরুষ। এদের মধ্যে ১৩ জনই নার্সিং হোমের রোগী।
নরওয়ের মেডিসিন এজেন্সি জানিয়েছে, ফাইজার-বায়োএনটেক কোম্পানির এ ভ্যাকসিন বয়স্ক মানুষের জন্য মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। করোনার ভ্যাকসিন নেয়ার পর তাদের জ্বরসহ আরও বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি।
এজেন্সির মেডিকেল ডিরেক্টর স্ট্রেইনার ম্যাডসেন বিবিসিকে বলেছেন, এ ভ্যাকসিন কাদের দেয়া যাবে, আর কাদের দেয়া যাবে না, চিকিৎসকদের এ বিষয়ে সতর্ক হতে হবে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির প্রতিবেদন অনুসারে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ। এই ভাইরাসে মারা গেছেন ৫০০ জন।
টাইমস/এসজে/এসএন