© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরব-আফ্রিকান সংঘর্ষে নিহত ৩২, দারফুরে কারফিউ

শেয়ার করুন:
আরব-আফ্রিকান সংঘর্ষে নিহত ৩২, দারফুরে কারফিউ
international-desk
০৬:১১ পিএম | ১৭ জানুয়ারি, ২০২১

আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দারফুরে আরব এবং আফ্রিকানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দারফুরে কারফিউ জারি করেছে সুদান সরকার।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (১৫ জানুয়ারি) থেকে সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে থেমে থেমে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। আরব ও আফ্রিকান জাতিগোষ্ঠীর বিভেদ থেকে এই সংঘর্ষের সূত্রপাত।

দারফুর প্রদেশের রাজধানী জেনেনার প্রধান হাসপাতালের চিকিৎসক ডা. সালাহ সালেহ’র বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, গত দুই সপ্তাহ আগে দারফুরের এই অঞ্চল থেকে শান্তিরক্ষী প্রত্যাহার করে নিয়েছে জাতিসংঘ। এরপর থেকেই এ অঞ্চলে পুরনো সংঘাত বাড়তে থাকে। সংঘাতে জড়িয়ে পড়া আরব ও আফ্রিকান জাতিগোষ্ঠীর লোকজন মূলত সুদানের দারফুরে অভিবাসী হিসেবে আশ্রয়ে রয়েছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন