© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন্য কোনো দেশের কথায় চলবে না তুরস্ক : তুরস্ক

শেয়ার করুন:
অন্য কোনো দেশের কথায় চলবে না তুরস্ক : তুরস্ক
international-desk
০৬:৩৬ পিএম | ১৭ জানুয়ারি, ২০২১

রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনা নিয়ে পশ্চিমা কোনো দেশের নির্দেশ না মানার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি এই ঘোষণা দিয়েছেন।

গত শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার কঠোর বিরোধিতা সত্ত্বেও তুরস্ক রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনতে যাচ্ছে। রাশিয়ার সঙ্গে এ সংক্রান্ত চুক্তি বাস্তবায়নে এরদোগান অঙ্গিকারাবদ্ধ।

এরদোগান সাংবাদিকদের জানিয়েছেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে সব ধরণের আলোচনা চালিয়ে যাবে তুরস্ক। এ বিষয়ে চলতি মাসের শেষ দিকে দুপক্ষ আবারও আলোচনায় বসবে।

এরদোগান বলেন, প্রতিরক্ষা খাতের জন্য তুরস্ক কী ধরনের পদক্ষেপ নেবে, তা অন্য কোনো দেশ ঠিক করে দিতে পারে না। এই অধিকার তুরস্ক কাউকে দেয়নি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন