© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া
international-desk
০৪:১২ পিএম | ১৮ জানুয়ারি, ২০২১

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এ উপলক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। আর এই কড়া নিরাপত্তার মধ্যেই যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত সমাবেশ করেছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা।

রোববার (১৭ জানুয়ারি) বিবিসির একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ভার্জিনিয়া সিটিজেন ডিফেন্স লিগ নামের রক্ষণশীল একটি গ্রুপ বলেছে, তারা ওয়াশিংটন ডিসির পাশের রাজ্য ভার্জিনিয়ায় জড়ো হচ্ছে। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসির অদূরে রিচমন্ডহিল এলাকায় সশস্ত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা। এদিকে পুলিশ বলছে, যথাযথ অনুমতি ছাড়া অস্ত্র নিয়ে এমন মহড়া রুখে দেয়া হবে।

গতকাল দুপুরে ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস নগরীতে স্টেট হাউসের সামনে ২৫ জন বন্দুকধারী সমাবেশ করে। পুলিশের কড়া পাহারার কারণে সমাবেশে কোনো উত্তেজনা বা সহিংসতা দেখা যায়নি। সমাবেশে অংশগ্রহণকারীরা বলছে, আমেরিকার ব্যক্তিগত স্বাধীনতার জন্য তাদের এই সমাবেশ। এই সমাবেশের সঙ্গে ট্রাম্পের কোনো সম্পর্ক নেই।

এছাড়া টেক্সাস, অরাগন ও মিশিগানের রাজধানীতেও ট্রাম্প–সমর্থকদের সমাবেশ ঘটে। যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১৯টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত ন্যাশনাল গার্ড ও পুলিশের জোর নজরদারি চলবে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন