© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

শেয়ার করুন:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা
own-reporter
০৫:৪৪ পিএম | ২৫ জানুয়ারি, ২০২১

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়ছে। সোমবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়ছে। সোমবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- মুহাম্মদ সামাদ (কবিতা), ইমতিয়ার শামীম (কথাসাহিত্য), বেগম আকতার কামাল (প্রবন্ধ/গবেষণা), সুরেশরঞ্জন বসাক (অনুবাদ), রবিউল আলম (নাটক), আনজীর লিটন (শিশুসাহিত্য), সাহিদা বেগম (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), অপরেশ বন্দ্যোপাধ্যায় (বিজ্ঞান/কল্পবিজ্ঞান), ফেরদৌসী মজুমদার (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী) এবং মুহাম্মদ হাবিবুল্লা পাঠান (ফোকলোর)।

টাইমস/এসএন

মন্তব্য করুন