© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্ধারিত সময়েই ভ্যাকসিন নিবেন অর্থমন্ত্রী

শেয়ার করুন:
নির্ধারিত সময়েই ভ্যাকসিন নিবেন অর্থমন্ত্রী
own-reporter
০৬:৩৫ পিএম | ২৭ জানুয়ারি, ২০২১

‘আমি একা টিকা নিলেই হবে না। আমি এখনো সবার আগে টিকা নিতে চাই। যেদিন নেব সেদিন আমি সবার আগে থাকব এটা আশ্বস্ত করতে পারি।’ সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

‘আমি একা টিকা নিলেই হবে না। আমি এখনো সবার আগে টিকা নিতে চাই। যেদিন নেব সেদিন আমি সবার আগে থাকব এটা আশ্বস্ত করতে পারি।’ সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, এখন ডেটসহ (তারিখ) অন্যান্য বিষয় নিয়ে কাজ চলছে। সমাজের বিভিন্ন এলাকা ধরে আমরা টিকা বিতরণ করা হবে। সেজন্য বিভিন্ন ক্রাইটেরিয়া এবং বিভিন্ন বয়স বিবেচনায় নিয়ে এগুলো করা হবে। নির্ধারিত সময় আসলে তিনিও নিশ্চয়ই সেদিন ভ্যাকসিন নিবেন বলেও জানান তিনি।

এর আগে গত বুধবার অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আনা ভ্যাকসিন সবার আগে নেয়ার আগ্রহ প্রকাশ করেন অর্থমন্ত্রী।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন