পুত্র সন্তানের মা হলেন জান্নাতুল পিয়া
০৭:০১ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২১
পুত্র সন্তানের মা হলেন মডেল ও উপস্থাপক জান্নাতুল পিয়া। রোববার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দেন তিনি।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পিয়ার স্বামী ফারুক হাসান সামীর। তিনি বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ওর নাম ঠিক করেছি অ্যারিস হাসান।
২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে ঘর বাঁধেন পিয়া। সামীর তার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক ছিলেন।
২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ হিসেবে বিনোদন জগতে পদার্পণ পিয়ার। এরপর মডেলিংয়ে তার উপস্থিতি নিয়মিত দেখা গেছে। নাটক ও সিনেমাতে কাজ করেছেন জান্নাতুল পিয়া ।
টাইমস/এসজে/এসএন