© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘অন্তরা’ হয়ে ফিরেই সুপারহিট ফারিয়া

শেয়ার করুন:
‘অন্তরা’ হয়ে ফিরেই সুপারহিট ফারিয়া
entertainment-desk
০৬:৩৩ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২১

বর্তমানে সাড়া জাগনো নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আলোড়ন ফেলে দিয়েছেন ‘অন্তরা’। আসলে এই অন্তরা নতুন কোনো শিল্পী নয়। বরং ফারিয়া শাহরিনের নামই অন্তরা রাখা হয়েছে ব্যাচেলর পয়েন্ট নাটকে। ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে তিনি এখন আলোচনার কেন্দ্রে।

গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে ফারিয়া বলেছেন, দেশের বাইরে এখন সবাই আমাকে ‘অন্তরা’ নামে ডাকে। অভিনয়ে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলি, যা দর্শকরা খুবই পছন্দ করেছে।

ফারিয়া বলেন, প্রতিদিন অনেক কাজের প্রস্তাব আসছে। তবে এখন থেকে বেছে বেছে কাজ করব। নতুন কাজের বিষয়ে আরও বেশি মনোযোগী আমি।

প্রেম ও বিয়ে বিষয়ে স্পষ্টভাষী ফারিয়া শাহরিন বলেন, কার সঙ্গে প্রেম, সেটা এখনই জানাতে চাই না। তবে বিয়ে করতে হলে প্রেম করেই বিয়ে করবো। এইটুকু একেবারে সত্য।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ’প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। মালয়েশিয়ায় মিডিয়া মার্কেটিংয়ে পড়াশোনা শেষ করে ২০১৯ সালে দেশে ফিরেছেন। কিছুদিনের বিরতি নিয়ে বর্তমানে অভিনয়ে নিয়মিত তিনি।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন