© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদায়ের আগে গাছ লাগিয়ে গেলেন মাধবপুরের ওসি

শেয়ার করুন:
বিদায়ের আগে গাছ লাগিয়ে গেলেন মাধবপুরের ওসি
district-correspondent
০৫:৩৯ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২১

বিদায়বেলায় নিজের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন প্রজাতির ফলের গাছ লাগিয়ে গেলেন বৃক্ষপ্রেমী ওসি মো. ইকবাল হোসেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে।

বিদায়বেলায় নিজের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন প্রজাতির ফলের গাছ লাগিয়ে গেলেন বৃক্ষপ্রেমী ওসি মো. ইকবাল হোসেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মাধবপুর থানায় প্রায় ১৫ মাস ওসির দায়িত্ব পালন করেন মো. ইকবাল হোসেন। সম্প্রতি তার বদলির আদেশ জারি হয়। আর তাই কর্মস্থল ত্যাগ করার আগমুহূর্তে রোববার বিকালে তেলিয়াপাড়া (হরেষপুর) নবনির্মিত পুলিশ ফাঁড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে নিজ উদ্যোগে উন্নত জাতের আম ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করেন ওসি ইকবাল হোসেন।

তিনি বলেন, ফাঁড়ি ভবন নির্মাণ করতে রাত-দিন পরিশ্রম করেছি। আমি জানি না, এখানে আর কখনো দায়িত্ব নিয়ে আসবো কিনা। তাই একটা ভালো স্মৃতি রেখে গেলাম। প্রত্যেকটি কর্মস্থলে আমি জনকল্যাণমূলক কাজ করে যেতে চাই।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন