© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্প্রাইট স্টোরি টেলিংয়ে সিয়াম, দর্শকদের জন্য নতুন সুযোগ

শেয়ার করুন:
স্প্রাইট স্টোরি টেলিংয়ে সিয়াম, দর্শকদের জন্য নতুন সুযোগ
entertainment-desk
০৩:৫২ পিএম | ০৮ মার্চ, ২০২১

‘তোমার চয়েসে হোক স্প্রাইট এর গল্প’ শিরোনামে এবার ভোক্তাদের গল্প ও মতামত শুনতে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে কোকা-কোলার লেমন-লাইম স্বাদের জনপ্রিয় কোমলপানীয় স্প্রাইট।

ক্যাম্পেইনে দর্শক মতামতকে প্রাধান্য দিয়ে তরুণদের ‘স্প্রাইট স্টোরি’ তুলে আনা হবে। অসাধারণ এই ডিজিটাল ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রথমে স্প্রাইটের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি চমকপ্রদ অসমাপ্ত গল্পের ভিডিও পোস্ট করা হয়েছে। যার মূল চরিত্রে রয়েছেন স্প্রাইটের ব্যাংলাদেশে নিযুক্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ।

ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী পর্বের গল্প নির্বাচনের জন্য ভোট দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা স্প্রাইটের অফিসিয়াল ফেসবুক পেইজের ম্যাসেঞ্জারেও নিজেদের উত্তর লিখে পাঠাতে পারবেন। আর এভাবেই সংখ্যাগরিষ্টের মতামতকে প্রাধান্য দিয়ে তাদের পছন্দের উত্তরের ভিত্তিতে নির্মিত হবে ভোক্তাদের ‘স্প্রাইট স্টোরি’।

এ বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে স্প্রাইট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ বলেন, এ ধরনের একটি চমৎকার ও অনন্য ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি রীতিমত রোমাঞ্চিত। তরুণ ভোক্তারা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে কীভাবে তাদের নতুন নতুন আইডিয়া, ভাবনা এবং সৃজনশীল শক্তি দিয়ে গল্পে চমকপ্রদ ট্যুইস্ট এনে দেয়া সেটা দেখার অধীর আগ্রহে অপেক্ষায় আছি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন