© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাইফ সাপোর্টে নায়ক শাহিন আলম

শেয়ার করুন:
লাইফ সাপোর্টে নায়ক শাহিন আলম

ফাইল ছবি

entertainment-desk
০৫:৫৩ পিএম | ০৮ মার্চ, ২০২১

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক শাহিন আলম লাইফ সাপোর্টে আছেন। কিডনিজনিত শারীরিক জটিলতা নিয়ে গত সপ্তাহে তিনি রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নায়ক শাহিন আলমের পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে আছেন এক সময়ের সবার প্রিয় নায়ক শাহিন আলম। গত দুদিনেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ অনুষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন শাহিন আলম। ঘাটের মাঝি, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, টাইগার, এক পলকে, গরিবের সংসার, তেজী, রাগ-অনুরাগ, দলপতি, পাপী সন্তানসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন