© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিবকে আমার খুব পছন্দ : দর্শনা বণিক

শেয়ার করুন:
শাকিবকে আমার খুব পছন্দ : দর্শনা বণিক
entertainment-desk
০৭:০২ পিএম | ২০ মার্চ, ২০২১

কলকাতার সুদর্শনা অভিনেত্রী দর্শনা বণিক। মিষ্টি চেহারা আর অভিনয়ে এরই মধ্যে দর্শক জনপ্রিয়তায় ভাসছেন উঠতি এই নায়িকা। তবে এবার তিনি আলোচনায় এসেছেন বাংলাদেশের নায়ক শাকিব খানকে ঘিরে। শাকিবের সঙ্গে নতুন একটি সিনেমায় দেখা যাবে দর্শনাকে।

সম্প্রতি বাংলাদেশি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথাও বলেছেন দর্শনা বণিক।

লাস্যময়ী এই নায়িকা বলেন, অনেক আগে থেকেই শাকিব খান আমার পছন্দের নায়ক। এবার তার সঙ্গে আমার কাজ করার সুযোগ হবে। দুই দেশের সিনেমার নানা অজানা বিষয়ে শিখতে পারব, জানতে পারব। এটা অবশ্যই আমার জন্য সৌভাগ্যের।

দর্শনা জানান, শাকিবের সঙ্গে জুটি বেঁধে তিনি যে সিনেমায় অভিনয় করছেন, তার স্যুটিং এরই মধ্যে পাবনায় শুরু হয়েছে। কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মস্থানে চলছে শুটিংয়ের উৎসব।

জানা গেছে, দর্শনা বণিক নায়ক শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ নামের একটি সিনেমার শুটিংয়ে পাবনায় আছেন। গত ১১ মার্চ ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমার শুটিং চলবে মার্চ মাস জুড়ে।

এর আগে দর্শনা বণিক বাংলাদেশের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতে অভিনয় করেছেন। তবে সিনেমাটি এখনও মুক্তি পায়নি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন