© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত আমির খান

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত আমির খান
entertainment-desk
০৪:৫৮ পিএম | ২৪ মার্চ, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য নিশ্চিত করেছে।

আমির খানের মুখপাত্র বলেন,আমির খান করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে শারিরীকভাবে তিনি সুস্থ আছেন। সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন, সতর্কতার জন্য তাদের সবাইকে করোনা টেস্ট করানোর অনুরোধ জানানো হচ্ছে।

এ মাসের শুরুতে বলিউড অভিনেতা রণবীর কাপুর, কার্তিক আরিয়ান ও পরিচালক সঞ্জয় লীলা বানশালিও করোনায় আক্রান্ত হন।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন