© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা আক্রান্ত আফসানা মিমি হাসপাতালে ভর্তি

শেয়ার করুন:
করোনা আক্রান্ত আফসানা মিমি হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

entertainment-desk
০৫:২৯ পিএম | ০১ এপ্রিল, ২০২১

অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) তিনি হাসপাতালে ভর্তি হন।

মিমির পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আফসানা মিমির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তার নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হয়ে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সেসময় এই অভিনেত্রী নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে বৃহস্পতিবার দুপুরের দিকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, অভিনয় ও পরিচালনার পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আফসানা মিমি। তিন বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দিয়েছে সরকার।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন