© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা আক্রান্ত কবরী আইসিইউতে

শেয়ার করুন:
করোনা আক্রান্ত কবরী আইসিইউতে

ফাইল ছবি

entertainment-desk
০৩:৫৩ পিএম | ০৮ এপ্রিল, ২০২১

বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে ম্যাডামকে আইসিইউতে নেয়া হয়েছে। উনার অক্সিজেন লেবেল অনেকটাই কমে গেছে। আমি আপাতত এটুকুই বলতে পারব। বিস্তারিত চিকিৎসকরা জানাবেন।

এর আগে শারীরিক জটিলতা এবং করোনায় আক্রান্ত হয়ে ৫ এপ্রিল রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন কবরী। সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ না থাকায় তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন