সুদিন আসবেই
০২:৫২ পিএম | ১৪ এপ্রিল, ২০২১
সুদিন আবার আসবে ফিরে হাসবে আবার বঙ্গ। সঙ্গনিরোধ কালের শেষে চাইবো তোমার সঙ্গ।
সুদিন আবার আসবে ফিরে
হাসবে আবার বঙ্গ।
সঙ্গনিরোধ কালের শেষে
চাইবো তোমার সঙ্গ।
এবার না হয় একলা গেলো
লাল বোশেখের দিন,
সুদিন আবার আসলে ফিরে
শুধবো মায়ার ঋণ।