© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ

শেয়ার করুন:
সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ

প্রতিকী ছবি

own-reporter
০৮:১৪ পিএম | ১৫ এপ্রিল, ২০২১

আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস আহরণের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে টানা ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় যেকোনও ধরনের নৌযান নিয়ে কোনও ধরনের মৎস আহরণ ও মৎস শিকার করা যাবে না। দেশের সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এ প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন