ছেলের বিয়ের পর এবার আরেক সুসংবাদ পেলেন মৌসুমী
ফাইল ছবি
করোনা মহামারীর কারণে একমাত্র ছেলের বিয়ে ধুমধাম করে দিতে পারেননি চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানি। সেই আক্ষেপ ঘুচতে না ঘুচতেই দুঃসংবাদ শুনেছিলেন মৌসুমী। একমাত্র ছেলে, নবপুত্রবধূসহ আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। তবে ১৩ দিন পরে এবার সুসংবাদ পেয়েছেন তিনি। আর এই সুসংবাদ দিয়েছেন স্বয়ং ওমর সানি।
সম্প্রতি নিজের ফেসবুক পেইজে এক পোস্টে ওমর সানি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রায় ১৩ দিন পর নিজের গৃহে প্রবেশ করলাম। আমার পরিবারকে আল্লাহ হেফাজত করেছেন। আপনার (আল্লাহ) কাছে আমার সেজদা। রোজার উসিলায় এই মহামারী দূর করে দেন আল্লাহ।
জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর মৌসুমী তার ছেলে ও ছেলের বউকে নিয়ে নিজের বাসাতেই আইসোলেশন শুরু করেন। বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিয়েছেন।
অবশেষে দীর্ঘ ১৩ দিন পর মৌসুমী করোনামুক্ত হয়েছেন। আর এই খবরে স্বামী ওমর সানি যারপরনায় খুশি। তবে মৌসুমী-ওমর সানি জুটির ছেলে ও বউমা এখনো করোনামুক্ত না হলেও তারা সম্পুর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
টাইমস/এসএন