© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমজানে রোজা রাখছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়

শেয়ার করুন:
রমজানে রোজা রাখছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়
entertainment-desk
০২:৪৭ পিএম | ২০ এপ্রিল, ২০২১

পুরো রমজান জুড়ে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও এই অভিনেতার রোজা রাখার কারণটাও মুগ্ধ করার মতো। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, ১ মাসের (রমজানের) এই বিশেষ উপবাস (রোজা) তিনি নিষ্ঠার সঙ্গে পালন করছেন। কারন তিনি চান, হিন্দু-মুসলিম এক হোক। এক সঙ্গে সবাই সব পরব মানুন।

তার প্রথম রোজা তিনি উৎসর্গ করেছেন কাশ্মীরীদের জন্য, আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা সমস্ত মুসলিম মেকআপ আর্টিস্টদের। তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রির অনেক মুসলিম মেকআপ আর্টিস্ট, ড্রেসার রোজা রেখে কাজ করেন দিনের পর দিন। আমি না হয় আমার মতো করে ওদের প্রতি আমার ভালবাসা, সম্মান ফেরত দিলাম।

প্রতিবেদনে আরও বলা হয়, অনেক দিন ধরেই কাশ্মীরী ভাষা শিখছেন এই অভিনেতা। সম্প্রতি, কাশ্মীরী ভাষায় গানও গেয়েছেন। যা শুনে আপ্লুত সেখানকার বিখ্যাত শিল্পী ইশফাক কাওয়া।

এই অভিনেতার শুধু ২ ধর্মের মানুষের মিলনই কাম্য নয় পাশাপাশি ভারত-পাকিস্তানের দ্বন্দ্বও মেটাতে চান তিনি। তিনি বলেন, দেশভাগ আমায় বরাবর কষ্ট দেয়। ভারত-পাকিস্তান আলাদা হওয়ার সেই অনুভূতি থেকেই দূরত্বের অবসান চেয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে সম্প্রতি টুইটও করেছেন তিনি।

ভাস্বরের জানান, লোকনাথ বাবা নিজেও নাকি কোরান পাঠ করতেন। তার থেকে অনুপ্রাণিত হয়েই তার এই পদক্ষেপ।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন