© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিলে ফুটবল ক্লাবে আগুন লেগে ১০ জনের মৃত্যু

শেয়ার করুন:
ব্রাজিলে ফুটবল ক্লাবে আগুন লেগে ১০ জনের মৃত্যু

ছবি-রয়টার্স

international-desk
০৬:২৫ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

ব্রাজিলের একটি ফুটবল ক্লাবে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজধানী রিও ডি জেনিরোতে ফ্লামেঙ্গো নামের ওই ক্লাবের ডরমিটরিতে আগুনের ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

ডরমিটরিতে যখন আগুন লাগে তখন খেলোয়াড়রা ঘুমিয়ে ছিলেন। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ডরমিটরিতে যখন আগুন লাগে তখন খেলোয়াড়রা ঘুমিয়ে ছিলেন।

জি-ওয়ান নিউজের খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টারও বেশি সময় পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন