© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত কঙ্গনা রানাওয়াত

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত কঙ্গনা রানাওয়াত

ফাইল ছবি

entertainment-desk
০৮:০২ পিএম | ০৮ মে, ২০২১

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের করোনা পজিটিভ হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী নিজেই।

ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে খুব ক্লান্ত ও দুর্বল লাগছিল। চোখে জ্বালা-পোড়া অনুভব করছিলাম। গতকাল (শুক্রবার) হিমাচলে করোনা পরীক্ষা করিয়েছি। আজ (শনিবার) আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি কোয়ারেন্টিনে আছি।’

একই পোস্টে বলিউড অভিনেত্রী আরও লিখেছেন, জানি না কতদিন ধরে এই ভাইরাস আমার শরীরে রয়েছে। আমি এবার ওদের মেরে ফেলব। দয়া করে কেউ ভয় পাবেন না। আপনি যত ভয় পাবেন, ওরা (করোনা) তত ভয় দেখাবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন