© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন রেকর্ড গড়ল ‘বঙ্গবন্ধু সেতু’

শেয়ার করুন:
নতুন রেকর্ড গড়ল ‘বঙ্গবন্ধু সেতু’

প্রতিকী ছবি

own-reporter
০৩:২৯ পিএম | ১২ মে, ২০২১

নতুন এক রেকর্ড গড়েছে বঙ্গবন্ধু বহুমুখী সেতু। ঈদ উপলক্ষে এই সেতু দিয়ে রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার হয়েছে। মঙ্গলবার (১১ মে) থেকে বুধবার (১২ মে) ভোর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৫২ হাজার যানবাহন পারাপার হয়েছে। এই সময়ের মধ্যে সেতু থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৭৩০ টাকা।

এর আগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ৪১ হাজার ৬২৫টি গাড়ি সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে বলেন, প্রতিদিনই যানবাহনের চাপ বাড়ছে। সেতু পারাপারের জন্য দুপাশে এখনও অসংখ্য যানবাহন অপেক্ষারত রয়েছে। টোল আদায়ে অতীতের সব রেকর্ড ভঙ্গ হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন