© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের বাড়ছে সোনার দাম

শেয়ার করুন:
ফের বাড়ছে সোনার দাম

প্রতিকী ছবি

economic-reporter
০৬:২৭ পিএম | ২২ মে, ২০২১

ফের দাম বাড়ছে সোনার দাম। বিশ্ববাজারে দাম বাড়তে থাকায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪১ টাকা বাড়ানো হচ্ছে। সে হিসেবে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাড়াবে ৭৩ হাজার ৪৮৪ টাকা।

রোববার (২৩ মে) থেকে এ দাম কার্যকর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে করোনা মহামারিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণ দেখিয়ে ঈদের ঠিক আগ মুহূর্তে দেশে সোনার দাম বাড়ানো হয়। সে দফায় ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছিল। ১০ মে দুপুর থেকে সোনার নতুন দাম কার্যকর করা হয়।

এতদিন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৭১ হাজার ৪৪৩ টাকা, ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৯ হাজার ৫৪৪ টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৪৯ হাজার ২২ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন