© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণে ‘সাস্টের’ বাজেট টকশো রাতে, বাংলাদেশ টাইমসে সম্প্রচার

শেয়ার করুন:
পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণে ‘সাস্টের’ বাজেট টকশো রাতে, বাংলাদেশ টাইমসে সম্প্রচার
own-reporter
০২:০৩ পিএম | ২৮ মে, ২০২১

'কেমন বাজেট চাই' শীর্ষক ভার্চুয়াল টকশো আয়োজন করতে চলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) ইকনোমিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার (২৮ মে) রাত ৯টায় ভার্চুয়ালি এ টকশো অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

'কেমন বাজেট চাই' শীর্ষক ভার্চুয়াল টকশো আয়োজন করতে চলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) ইকনোমিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

আজ শুক্রবার (২৮ মে) রাত ৯টায় ভার্চুয়ালি এ টকশো অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

টকশোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জার্মানীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামসুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহমেদ নাসিম সাঈদী, সাস্টের পরিসংখ্যান বিভাগের উপসচিব ও বিবিএসের প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন এবং লিংকোপিং ইউনিভার্সিটির অধ্যাপক ড. গাজী সালাহউদ্দিন।

এছাড়া সাস্ট ইকনোমিক অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, সাধারন সাধারন সম্পাদক কাশমির রেজা, সাস্ট ইকনোমিক্স বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল মুনিম জোয়ারদার, অধ্যাপক মুনতাহা রাকিব ও সহকারী অধ্যাপক চৌধুরি আবদুল্লাহ আল বাকী প্রমুখ টকশোতে বক্তব্য রাখবেন।

টকশো সঞ্চালনা করবেন সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফারুক মেহেদী। মিডিয়া পার্টনার হিসেবে টকশোটি ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করবে সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য তাহজিব হাসান সম্পাদিত দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলাদেশ টাইমস’।

এছাড়া অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন