© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, আশুলিয়ায় আটক ৬

শেয়ার করুন:
চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, আশুলিয়ায় আটক ৬
own-reporter
১২:১৪ পিএম | ২৯ মে, ২০২১

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এসময় বাসটিও জব্দ করা হয়। শনিবার (২৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।

এরআগে শুক্রবার (২৮ মে) রাত ১০টার দিকে আশুলিয়া খেজুর বাগান এলাকার শাখা সড়কে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার থেকে জানা যায়, শুক্রবার ভুক্তভোগী তার বোনের বাসা মানিকগঞ্জ যান। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জের উদ্দেশ্য বাসে উঠেন। রাত ৮ টার দিকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে তাকে নামিয়ে দেয় সে বাস। এর পরে আব্দুল্লাহপুরগামী একটি মিনিবাসে ওঠেন।

পথে সব যাত্রীদের নামিয়ে দেয় বাসের হেলপার। পরে আব্দুল্লাহপুর পৌঁছানোর আগেই ৪ ব্যক্তিকে গাড়িতে তুলে নেয় সে। পথে ফাঁকা রাস্তায় চলন্ত বাসেই মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে বেঁধে জোরপূর্বক গণধর্ষণ করে হেলপারসহ ৬ জন।

এক পর্যায়ে তার চিৎকার শুনে টহল পুলিশ এগিয়ে এসে ওই তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় রাতেই আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন