© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি রুটে ফের বিমানের ফ্লাইট চালু

শেয়ার করুন:
সৌদি রুটে ফের বিমানের ফ্লাইট চালু

প্রতিকী ছবি

own-reporter
০৬:১৬ পিএম | ২৯ মে, ২০২১

সৌদি আরব রুটে ফের চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। নয় দিন স্থগিত থাকার পরে শনিবার (২৯ মে) দুপুর সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়।

সৌদি আরব রুটে ফের চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। নয় দিন স্থগিত থাকার পরে শনিবার (২৯ মে) দুপুর সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়।

শনিবার (২৯ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, আজ (শনিবার) সন্ধ্যা সোয়া ৬টায় জেদ্দার উদ্দেশ্যে দ্বিতীয় ফ্লাইট ও দিবাগত রাত ৩টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশে বাংলাদেশ বিমানের তৃতীয় ফ্লাইটটি ছেড়ে যাবে।

এছাড়া সৌদি আরবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে প্রবাসী শ্রমিকদের হোটেল বুকিংয়ের ক্ষেত্রে বিমানের পক্ষ থেকে সহায়তা দেয়া হচ্ছে।

জানা গেছে, সৌদি ভ্রমণের ক্ষেত্রে ২০ মে থেকে নতুন নির্দেশনা কার্যকর রয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যারা সৌদি আরবে স্থায়ীভাবে বসবাস করেন না এবং প্রথমবারের মতো সৌদি আরবে বেড়াতে গেছেন, তারা যদি করোনা ভ্যাকসিনের সবগুলো ডোজ নেয়ার ১৪ দিন পরে যান, সেক্ষেত্রে কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না।

তবে যারা টিকা নেননি, তাদের অবশ্যই নির্ধারিত ফ্লাইল ছাড়ার ৭২ ঘণ্টা আগে হোটেল বুকিং দিতে হবে।

প্রসঙ্গত, গত ২০ মে থেকে পাঁচ দিনের জন্য সৌদি আরবে ফ্লাইট স্থগিত রাখার কথা জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন