© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেটে কাঁচি রেখেই সেলাই, তিন মাস পর ধরা পড়ল এক্সরে-তে

শেয়ার করুন:
পেটে কাঁচি রেখেই সেলাই, তিন মাস পর ধরা পড়ল এক্সরে-তে
international-desk
০৪:৫২ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০১৯

পেটের মধ্যে কাঁচি রেখেই সেলাই করে ফেলেছিলেন এক চিকিৎসক। তিন মাস পর এক্স রে মেশিনে ধরা পড়ল চিকিৎসকের ভুলের সেই নজির।

ভারতের হায়দরাবাদের বিখ্যাত নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে এ ঘটনা ঘটেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনমাস আগে অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন এক নারী। অস্ত্রোপচারের সময় ডাক্তারির বিশেষ কাঁচি বা ফরসেপ রোগির পেটের ভেতরে রেখেই সেলাই করে দেন চিকিৎসক।

হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর থেকেই তিনি পেটের মারাত্মক যন্ত্রণায় ভুগতে থাকেন।

পরীক্ষা নিরীক্ষার জন্য ফের তাকে ওই হাসপাতালেই নিয়ে যাওয়া হয় এবং এক্সরে করানো হয়। এক্সরে রিপোর্ট দেখা যায়, ওই নারীর পেটের মধ্যে রয়েছে একটি ডাক্তারি কাঁচি।

এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালেই ফের অস্ত্রোপচার করে ওই যন্ত্রটি বের করা হয়।

এ ঘটনায় হাসপাতালটির দুজন চিকিৎসকের বিরুদ্ধে ওই নারীর স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন