© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুগল অ্যামাজনের ব্যবসা এখন বাংলাদেশে

শেয়ার করুন:
গুগল অ্যামাজনের ব্যবসা এখন বাংলাদেশে

প্রতিকী ছবি

economic-reporter
০৬:৪১ পিএম | ৩০ মে, ২০২১

অবশেষে বাংলাদেশে ব্যবসার অনুমতি পেয়েছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট গুগল ও অ্যামাজন। বিশ্বখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান দুটি বাংলাদেশে ব্যবসা করার জন্য নিবন্ধন পেয়েছেন। গুগল ও অ্যামাজন এখন বাংলাদেশের নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠান।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে প্রতিষ্ঠান দুটি, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, শুধু গুগল, অ্যামাজন নয়; শিগগিরই ফেসবুক ও নেটফ্লিক্সও ভ্যাট নিবন্ধন নিতে যাচ্ছে।

সূত্রটি জানিয়েছে, গত ২৩ মে গুগল এবং ২৭ মে অ্যামাজন বাংলাদেশে ভ্যাট নিবন্ধন পেয়েছে। এখন থেকে এ দুটি প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে ভ্যাটের টাকা পরিশোধ করবে।

জানা গেছে, গুগল এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড নামে ভ্যাট নিবন্ধন নিয়েছে। ব্যবসার ধরন হিসেবে তারা ‘সেবা’ ক্যাটাগরি উল্লেখ করেছে। আর সিঙ্গাপুরের আঞ্চলিক কার্যালয়ের ঠিকানা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে সেবাধর্মী ব্যবসার বার্তা নিয়ে অ্যামাজন নিবন্ধিত হয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন নামে। প্রতিষ্ঠানটি ঠিকানা হিসেবে যুক্তরাষ্ট্রের সিয়াটলের ঠিকানা ব্যবহার করেছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন