© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে দিলীপ কুমার

শেয়ার করুন:
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে দিলীপ কুমার
entertainment-desk
১২:৫২ পিএম | ০৬ জুন, ২০২১

আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। রোবাবর (৬ জুন) মুম্বাইয়ের খার হিন্দুজা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

দিলীপ কুমারের স্ত্রী ও অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়া বার্ধক্যজনিত নানা শরীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর। আপাতত চিকিৎসক জালিল পার্কারের অধীনে চিকিৎসাধীন আছেন।

এর আগে গত মাসে ৯৮ বছর বয়সী দিলীপ কুমারকে হাসপাতালে নেয়া হয়। নিয়মিত পরীক্ষার জন্য সে বার তাকে ভর্তি করা হয় এবং দুই দিন পর তাকে ছেড়ে দেয়া হয়।

গত বছরের মার্চে ভারতজুড়ে লকডাউন দেয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলীপ কুমার জানান, করোনা সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে তিনি এবং তার স্ত্রী ‘পুরোপুরি আইসোলেশন এবং কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি তার ভক্তদেরও যতটা সম্ভব ঘরে থাকার আহ্বান জানান।

গত বছর দিলীপ কুমারের দুই ভাই এহসান খান (৯০) এবং আসলাম খান (৮৮) করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সেখানেই তাদের মৃত্যু হয়।

হিন্দি ছবির ‘ট্রাজেডি কিং’ নামে পরিচিত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ছয় দশকের অভিনয় জীবনে পেয়েছেন অসংখ্য পুরস্কার। সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অভিনেতা হিসেবে গিনেজ ওয়াল্ড রেকর্ডস বুকে তার নাম রয়েছে। তিনি আটবার ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন সেরা অভিনেতা হিসেবে। চলচ্চিত্রে অবদানের জন্য পেয়েছেন ভারত সরকারের সম্মাননা পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কার।

সর্বশেষ ১৯৯৮ সালে কিলা ছবিতে দেখা গেছে দিলিপ কুমারকে।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন