© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিয়ানমারের পার্লামেন্টের ওপর ড্রোন উড়ানোয় ফরাসি গ্রেফতার

শেয়ার করুন:
মিয়ানমারের পার্লামেন্টের ওপর ড্রোন উড়ানোয় ফরাসি গ্রেফতার
international-desk
০৪:৫৫ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০১৯

মিয়ানমারের রাজধানী নেপিডোতে পার্লামেন্ট ভবনের ওপরে ড্রোন উড়ানোর অভিযোগে এক ফরাসি পর্যটককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার স্থানীয় পুলিশ ও মিয়ানমারে ফরাসি দূতাবাসের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম আর্থার দেসক্লু (২৭)। তিনি সরকারি ভবনের ওপর দিয়ে ড্রোন চালানোর চেষ্টা করছিলেন, যা মিয়ানমারের আইনে অবৈধ। একই ধরনের অভিযোগে ২০১৭ সালে তিন পর্যটক ও তাদের গাড়িচালককে কারাদণ্ড দেন মিয়ানমারের আদালত।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ৭ ফেব্রুয়ারি বিকেলে পার্লামেন্ট ভবনের ওপর দিয়ে ড্রোন ওড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তিনি এখনো আটক রয়েছেন। তার পরিবারকে এ বিষয়ে জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে তার মুক্তির বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ কর্মকর্তা মিন টিন এএফপিকে জানায়, আমদানি ও রপ্তানি আইনের অধীনে ৮ নম্বর ধারায় দেসক্লুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার তিন বছরের কারাদণ্ডাদেশ হতে পারে। তার ড্রোন চালানোর কারণ এখনো জানা যায়নি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন