© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্লাবে ভাংচুরের অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা : ডিবি

শেয়ার করুন:
ক্লাবে ভাংচুরের অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা : ডিবি

ফাইল ছবি

own-reporter
০৩:২২ পিএম | ১৭ জুন, ২০২১

এবার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গুলশানের একটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এবার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গুলশানের একটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার একথা বলেন।

ডিবির এ কর্মকর্তা আরও বলেন, কমিউনিটি ক্লাবের ঘটনাটি আমাদের গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। এ বিষয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

ডিবির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পরীমনি ওই ক্লাবে গিয়েছিলেন। ৯৯৯ এর একটি ফোনে সেখানকার ঘটনাটি জানতে পারে পুলিশ। তবে পরবর্তীতে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা এটা নিয়ে কাজ করব।

টাইমস/এসএন

মন্তব্য করুন